চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২
ধারা ৫৩প্রবেশ, ইত্যাদির ক্ষমতা
বলবৎ
অষ্টম অধ্যায় বিবিধ
ধারা ৫৩
53. প্রবেশ, ইত্যাদির ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, চেয়ারম্যান, সদস্য বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী ধারা ৩ এ উল্লিখিত বন্দর সীমানায় যে কোনো স্থান, ঘরবাড়ি বা অঙ্গনে প্রবেশ, পরিদর্শন, জরিপ ও অনুসন্ধান করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন- (ক) কোনো স্থান, ঘরবাড়ি বা অঙ্গনে প্রবেশের পূর্বে উক্ত ভূমির মালিক বা তত্ত্বাবধায়ককে অন্যূন ২৪ (চব্বিশ) ঘণ্টার নোটিশ প্রদান করিতে হইবে ; এবং (খ) কোনো স্থান, ঘরবাড়ি বা অঙ্গনে প্রবেশের সময়কাল অবশ্যই সূর্যোদয়ের পর হইতে সূর্যাস্তের পূর্ববর্তী সময়ের মধ্যে হইতে হইবে ।