Skip to content

বাণিজ্য সংগঠন আইন, ২০২২

ধারা ১৯‘জয়েন্ট ট্রেড ওয়ার্কিং কমিটি’ বা ‘জেটিডব্লিউসি’ গঠন ও উহার কার্যাবলি

বলবৎ

ধারা ১৯

19. ‘জয়েন্ট ট্রেড ওয়ার্কিং কমিটি’ বা ‘জেটিডব্লিউসি’ গঠন ও উহার কার্যাবলি (১) সরকার ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য সংগঠনের স্বার্থ সংরক্ষণ ও দেশে-বিদেশে বিভিন্ন বাণিজ্য সংগঠনের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের নিমিত্ত মহাপরিচালককে আহবায়ক করিয়া ফেডারেশনের প্রতিনিধিগণের [এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উপযুক্ত কর্মকর্তাগণের] সমন্বয়ে জয়েন্ট ট্রেড ওয়ার্কিং কমিটি (Joint Trade Working Committee) বা জেটিডব্লিউসি (JTWC) গঠন করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন গঠিত কমিটি নিম্নরূপ কার্যাবলি সম্পাদন করিবে, যথা:- (ক) আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি বাণিজ্য সংগঠনের সহিত যোগাযোগ রক্ষা করা; (খ) দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বাণিজ্য বৃদ্ধির স্বার্থে সেমিনার, মতবিনিময় সভা, বাণিজ্য মেলা, প্রদর্শনী, প্রশিক্ষণ, ইত্যাদি আয়োজন; (গ) বাণিজ্য সংগঠনসমূহ ও উহার সদস্যগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখিবার স্বার্থে সভা, সমাবেশ বা অন্য যে কোনো কার্যক্রম গ্রহণ; (ঘ) বাণিজ্য সংগঠনসমূহের সংশ্লিষ্ট ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের উন্নয়ন ও সম্প্রসারণের নিমিত্ত সভা, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন; এবং (ঙ) এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার আলোকে সরকার কর্তৃক প্রদত্ত অন্য যে কোনো কার্যক্রম পরিচালনা।

End of ধারা ১৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাণিজ্য সংগঠন আইন, ২০২২