Skip to content

বাণিজ্য সংগঠন আইন, ২০২২

ধারা ২১বাণিজ্য সংগঠনের বাধ্যতামূলক সদস্যপদ

বলবৎ

ধারা ২১

21. বাণিজ্য সংগঠনের বাধ্যতামূলক সদস্যপদ (১) আপাতত বলবৎ অন্য কোনো আইন বা কোনো বাণিজ্য সংগঠনের সংঘস্মারক বা সংঘবিধি বা কোনো চুক্তিপত্র বা অন্য কোনো দলিলপত্রে যাহা কিছুই থাকুক না কেন, (ক) ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহে নিয়োজিত কোনো ব্যক্তি, ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, কোম্পানি বা প্রতিষ্ঠান বা উহাদের কোনো শ্রেণিকে ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবার স্বার্থে কোনো নির্দিষ্ট নিবন্ধিত বাণিজ্য সংগঠনের সদস্য হইতে হইবে; (খ) ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহে নিয়োজিত কোনো ব্যক্তি, ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, কোম্পানি বা প্রতিষ্ঠান বা উহাদের কোনো শ্রেণির নিকট হইতে কোনো নির্দিষ্ট নিবন্ধিত বাণিজ্য সংগঠনের সদস্য হিসাবে অন্তর্ভুক্তির জন্য আবেদন প্রাপ্তির পর উক্ত নিবন্ধিত বাণিজ্য সংগঠন সংঘবিধি অনুযায়ী উহার সদস্য হিসাবে স্বীকৃতি প্রদান করিবে। (২) উপ-ধারা (১) এর অধীনে কোনো ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতে নিয়োজিত কোনো ব্যক্তি, ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, কোম্পানি বা প্রতিষ্ঠান বা উহাদের কোনো শ্রেণি কোনো নির্দিষ্ট বাণিজ্য সংগঠনের সদস্য হিসাবে অন্তর্ভুক্তির জন্য আবেদন করা সত্ত্বেও উক্ত বাণিজ্য সংগঠন কর্তৃক সদস্যপদের আবেদন প্রত্যাখ্যান করা হইলে উক্ত ব্যক্তি, ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, কোম্পানি বা প্রতিষ্ঠান মহাপরিচালকের নিকট আবেদন করিতে পারিবে এবং উক্ত বিষয়ে মহাপরিচালক সংশ্লিষ্ট পক্ষগণের শুনানি গ্রহণপূর্বক যথোপযুক্ত আদেশ প্রদান করিবেন।

End of ধারা ২১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাণিজ্য সংগঠন আইন, ২০২২