Skip to content

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২

ধারা ১৮পরিচালনা পর্ষদ

বলবৎ

ধারা ১৮

18. পরিচালনা পর্ষদ (১) প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের কার্যক্রম পরিচালনার জন্য উহা যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুসারে একটি পরিচালনা পর্ষদ গঠিত হইবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই উল্লেখ থাকুক না কেনো, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান উদ্যোক্তাদের মধ্য হইতে নির্বাচিত হইবেন এবং পরিচালনা পর্ষদে চেয়ারম্যান ছাড়াও উদ্যোক্তাদের পক্ষ হইতে ৫০ (পঞ্চাশ) শতাংশ সদস্য থাকিবে। (৩) পরিচালনা পর্ষদে সরকার, সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উহার এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ১ (এক) জন করিয়া প্রতিনিধি থাকিবে।

End of ধারা ১৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২