Skip to content

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) ‘‘কাউন্সিল’’ অর্থ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (২০১০ সনের ৬১ নং আইন) এর ধারা ৩ এর উপ-ধারা (১) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল; (খ) ‘‘পরিদর্শন কমিটি’’ অর্থ ধারা ৭ এর উপ-ধারা (১) এর অধীন গঠিত পরিদর্শন কমিটি; (গ) ‘‘পরিচালনা পর্ষদ’’ অর্থ ধারা ১৮ এর অধীন গঠিত পরিচালনা পর্ষদ; (ঘ) ‘‘পাবলিক বিশ্ববিদ্যালয়’’ অর্থ আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়; (ঙ) ‘‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন’’ অর্থ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (২০১০ সনের ৬১ নং আইন); (চ) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ছ) ‘‘সংরক্ষিত তহবিল’’ অর্থ ধারা ৬ এর দফা (ঙ) এ উল্লিখিত সংরক্ষিত তহবিল; এবং (জ) ‘‘সাধারণ তহবিল’’ অর্থ ধারা ২১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত সাধারণ তহবিল।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২