Skip to content

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২

ধারা ২১সাধারণ তহবিল

বলবৎ

ধারা ২১

21. সাধারণ তহবিল (১) প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের একটি সাধারণ তহবিল থাকিবে এবং উক্ত সাধারণ তহবিলে শিক্ষার্থীদের নিকট হইতে সংগৃহীত বেতন, ফি এবং অন্যান্য উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে। (২) সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং পরিচালনা পর্ষদ কর্তৃক মনোনীত ১ (এক) জন কর্মকর্তার যৌথ স্বাক্ষরে সাধারণ তহবিল পরিচালিত হইবে। (৩) সরকারের অনুমোদনক্রমে সাধারণ তহবিলের অর্থ পরিচালনা পর্ষদ কর্তৃক নির্ধারিত খাতে বিনিয়োগ করা যাইবে। (৪) প্রত্যেক অর্থ বৎসরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী অর্থ বৎসরের আয়-ব্যয়ের হিসাব এবং সংরক্ষিত তহবিল ও সাধারণ তহবিলের হিসাব সরকারের নিকট প্রেরণ করিতে হইবে। (৫) কোনো বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ বা উহার পক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সরকারের পূর্বানুমোদন গ্রহণ ব্যতীত, দেশের বাহিরের কোনো উৎস হইতে কোনো তহবিল সংগ্রহ করিতে পারিবে না বা তহবিলের কোনো অংশ বাংলাদেশের বাহিরে প্রেরণ করিতে পারিবে না। (৬) কোনো বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের সাধারণ তহবিলের অর্থ উক্ত কলেজের প্রয়োজনীয় ব্যয় ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাইবে না।

End of ধারা ২১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২