বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২
ধারা ২৯অনুমোদিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করিবার দণ্ড
বলবৎ
ধারা ২৯
29. অনুমোদিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করিবার দণ্ড যদি কোনো ব্যক্তি ধারা ১৬ এর উপ-ধারা (৪) এর বিধান লঙ্ঘন করিয়া কোনো বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজে অনুমোদিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎরের কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
সূচিপত্র দেখুন: বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২