বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২
ধারা ৩৭এই আইন কার্যকর হইবার পূর্বে স্থাপিত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ সংক্রান্ত বিধান
ধারা ৩৭
37. এই আইন কার্যকর হইবার পূর্বে স্থাপিত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ সংক্রান্ত বিধান (১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে স্থাপিত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজকে এই আইন কার্যকর হইবার ১ (এক) বৎসরের মধ্যে এই আইন এবং উহার অধীন প্রণীত বিধির বিধানাবলি প্রতিপালন সাপেক্ষে অনুমোদন গ্রহণ করিতে হইবে: তবে শর্ত থাকে যে, ইতঃপূর্বে স্থাপিত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের ক্ষেত্রে ধারা ৬ এর দফা (ঞ) এ বর্ণিত শর্ত প্রযোজ্য হইবে না। (২) এই আইন কার্যকর হইবার পূর্বে স্থাপিত কোনো বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ উপ-ধারা (১) এর অধীন বর্ণিত সময়ের মধ্যে অনুমোদন গ্রহণে ব্যর্থ হইলে, সরকার উক্ত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজকে বন্ধ ঘোষণা করিতে পারিবে।
সূচিপত্র দেখুন: বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২