Skip to content

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২

ধারা ৯বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ স্থাপনের অনুমতি

বলবৎ

ধারা ৯

9. বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ স্থাপনের অনুমতি (১) পরিদর্শন কমিটি প্রস্তাবিত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের আবেদন যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ পরিদর্শনের পর সরকারের নিকট উহার সুপারিশসহ প্রতিবেদন দাখিল করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর সরকার সংশ্লিষ্ট আবেদনকারীর নিকট হইতে প্রয়োজনীয় আরও কোনো তথ্য চাহিতে পারিবে। (৩) পরিদর্শন কমিটির প্রতিবেদন এবং আবেদনটি পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সরকার- (ক) যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, আবেদনকারী ধারা ৬ এ বর্ণিত শর্তাবলি পূরণ করিয়াছেন, তাহা হইলে সরকার, বিধি দ্বারা নির্ধারিত ফরমে, আবেদনকারীর অনুকূলে বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ স্থাপনের প্রাথমিক নীতিগত অনুমোদন প্রদান করিবে; অথবা (খ) যদি এই মর্মে নিশ্চিত হয় যে, আবেদনকারী ধারা ৬ এ বর্ণিত কোনো শর্ত পূরণে ব্যর্থ হইয়াছেন বা ধারা ৩ এর উপ-ধারা (২) এ বর্ণিত কোনো কারণে অনুপযুক্ত বলিয়া বিবেচিত হয়, তাহা হইল সরকার, আবেদনকারীকে শুনানির সুযোগ প্রদান করিয়া, লিখিত আদেশ দ্বারা, আবেদনটি নামঞ্জুর করিতে পারিবে।

End of ধারা ৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২