Skip to content

সরকারি ঋণ আইন, ২০২২

ধারা ১২সরকারি সিকিউরিটির ধারক প্রতিষ্ঠান দেউলিয়া হইলে বা প্রতিষ্ঠানের অবসায়ন ঘটিলে প্রযোজ্য বিধান

বলবৎ

ধারা ১২

12. সরকারি সিকিউরিটির ধারক প্রতিষ্ঠান দেউলিয়া হইলে বা প্রতিষ্ঠানের অবসায়ন ঘটিলে প্রযোজ্য বিধান সরকারি সিকিউরিটির ধারক প্রতিষ্ঠান আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হইলে বা আইনানুগ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের অবসায়ন ঘটিলে, উক্ত প্রতিষ্ঠানের পক্ষে নিযুক্ত প্রশাসক বা নির্বাহী সরকারি সিকিউরিটি ব্যবস্থাপনার দায়িত্বে নিযুক্ত হইতে পারিবে এবং নিযুক্ত প্রশাসক বা নির্বাহী উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধীন সরকারি সিকিউরিটির বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করিতে পারিবে।

End of ধারা ১২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সরকারি ঋণ আইন, ২০২২