Skip to content

সরকারি ঋণ আইন, ২০২২

ধারা ১৪ধারক মৃত্যুবরণ করিলে প্রযোজ্য বিধান

বলবৎ

ধারা ১৪

14. ধারক মৃত্যুবরণ করিলে প্রযোজ্য বিধান (১) এই ধারার অন্যান্য বিধানসাপেক্ষে, সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের ধারক মৃত্যুবরণ করিলে, উক্ত সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের প্রশাসকগণ (Administrator) অথবা নির্বাহীগণ (Executor) এর মধ্য হইতে যিনি Succession Act, 1925 (Act No. XXXIX of 1925) এর Part X এর বিধান অনুযায়ী ঘোষিত উত্তরাধিকারী, তাহাকে বাংলাদেশ ব্যাংক বা, ক্ষেত্রমত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ধারা ১৫, ১৬ ও ১৮ এর বিধানসাপেক্ষে উক্ত সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের স্বত্বাধিকারী হিসাবে গণ্য করিতে পারিবে। (২) হিন্দু আইনের দায়ভাগ বা, ক্ষেত্রমত, মিতাক্ষরা মতবাদ অনুযায়ী পরিচালিত কোনো হিন্দু যৌথ পরিবার সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের স্বত্বাধিকারী হইলে, উক্ত পরিবারের একমাত্র জীবিত পুরুষ সদস্য বা তাহার নিযুক্ত ব্যবস্থাপক কর্তৃক উত্তরাধিকার সনদ দাখিলপূর্বক উক্ত সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের মালিকানা দাবি করিয়া বাংলাদেশ ব্যাংক বা, ক্ষেত্রমত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বরাবর দরখাস্ত করিতে পারিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর বাংলাদেশ ব্যাংক বা, ক্ষেত্রমত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর তদন্ত করিয়া যদি সন্তুষ্ট হয় যে, আবেদনকারী হিন্দু আইনের দায়ভাগ বা, ক্ষেত্রমত, মিতাক্ষরা মতবাদ অনুযায়ী উক্ত যৌথ পরিবারের একমাত্র জীবিত সদস্য বা নিযুক্ত ব্যবস্থাপক, তাহা হইলে আবেদনকারীকে উক্ত সিকিউরিটি বা সার্টিফিকেটের স্বত্বাধিকারী বা ব্যবস্থাপক হিসাবে গণ্য করিতে পারিবে।

End of ধারা ১৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সরকারি ঋণ আইন, ২০২২