Skip to content

সরকারি ঋণ আইন, ২০২২

ধারা ২৩সাক্ষ্য লিপিবদ্ধকরণ

বলবৎ

ধারা ২৩

23. সাক্ষ্য লিপিবদ্ধকরণ (১) বাংলাদেশ ব্যাংক বা, ক্ষেত্রমত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক এই আইনের অধীন কোনো আদেশ প্রদান করিবার ক্ষেত্রে, প্রয়োজনে, যে কোনো ব্যক্তির সাক্ষ্য লিপিবদ্ধ করিবার নিমিত্ত উহাদের অধীনস্ত যে কোনো উপযুক্ত কর্মকর্তাকে নিযুক্ত করিতে পারিবে অথবা এতদুদ্দেশ্যে কোনো ব্যক্তির সত্যপাঠ (affidavit) সাপেক্ষে লিখিত বক্তব্য সাক্ষ্য হিসাবে গ্রহণ করিতে পারিবে। (২) সাক্ষ্য লিপিবদ্ধকরণের সময় এই ধারার অধীন সাক্ষ্য গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক বা, ক্ষেত্রমত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক নিযুক্ত কর্মকর্তা সাক্ষী পরীক্ষা বা সাক্ষ্য লিপিবদ্ধ করিবার পূর্বে সাক্ষীকে শপথ গ্রহণ করাইতে পারিবেন।

End of ধারা ২৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সরকারি ঋণ আইন, ২০২২