Skip to content

সরকারি ঋণ আইন, ২০২২

ধারা ২৯আদালতের আদেশে কার্যক্রম স্থগিতকরণ

বলবৎ

ধারা ২৯

29. আদালতের আদেশে কার্যক্রম স্থগিতকরণ বাংলাদেশ ব্যাংক বা, ক্ষেত্রমত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর এই আইনের অধীন সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কীমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেট সংক্রান্ত কোনো আদেশ প্রদানে মনস্থ করিলে এবং উক্তরূপ আদেশ প্রদানের পূর্বে কোনো আদালত হইতে কোনো নিষেধাজ্ঞা জারি হইলে, বাংলাদেশ ব্যাংক বা, ক্ষেত্রমত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর- (ক) আদালতের পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত উক্ত সিকিউরিটি বা সার্টিফিকেট এবং সিকিউরিটি বা সার্টিফিকেটের বিপরীতে প্রাপ্য বা প্রদেয় সুদ বা মুনাফাসহ সমুদয় অর্থের লেনদেন স্থগিত রাখিবে; অথবা (খ) আদালতের কার্যক্রম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বা, ক্ষেত্রমত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর উক্ত সিকিউরিটি বা সার্টিফিকেট ট্রাস্টির নিকট হস্তান্তরের অনুমতি প্রার্থনাপূর্বক আদালতের নিকট আবেদন করিবে।

End of ধারা ২৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সরকারি ঋণ আইন, ২০২২