Skip to content

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২

ধারা ১১নির্বাহী কমিটি ও অন্যান্য কমিটি

বলবৎ

ধারা ১১

11. নির্বাহী কমিটি ও অন্যান্য কমিটি (১) বোর্ড উহার সদস্যগণের মধ্য হইতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য সমন্বয়ে একটি নির্বাহী কমিটি গঠন করিতে পারিবে যাহা বোর্ডের সভার অন্তর্বর্তী সময়ে বোর্ড কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করিবে: তবে শর্ত থাকে যে, উক্ত নির্বাহী কমিটির সদস্য হিসাবে কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং বোর্ডের অন্যূন একজন বাংলাদেশি সদস্য থাকিতে হইবে। (২) নির্বাহী কমিটির সকল অন্তর্বর্তী কার্যাবলি বোর্ডের পরবর্তী সভায় উপস্থাপন করিতে হইবে। (৩) কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মসূচির কারিগরি পর্যালোচনার উদ্দেশ্যে বোর্ড তৎকর্তৃক নির্ধারিত প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে একটি বহিঃ বৈজ্ঞানিক পরামর্শক গ্রুপ (External Scientific Advisory Group) গঠন করিতে পারিবে যাহা প্রত্যেক ২ (দুই) বৎসরে অন্যূন একবার কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকাণ্ড পর্যালোচনা করিবে। (৪) বোর্ড কেন্দ্রের সহিত বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা ও পারস্পরিক জ্ঞান বিনিময় এবং গবেষণার ফলাফলকে জাতীয় নীতি নির্ধারণ ও কর্মকাণ্ডে ব্যবহার করিবার জন্য একটি কর্মসূচি সমন্বয় কমিটি (Programme Co-ordination Committee) গঠন করিতে পারিবে। (৫) বোর্ড বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (Bangladesh Medical Research Council) এর একজন প্রতিনিধিসহ একটি নৈতিকতা পুনর্বিবেচনা কমিটি (Ethical Review Committee) গঠন করিতে পারিবে। (৬) বোর্ড উহার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, প্রয়োজনে, এই ধারায় উল্লিখিত কমিটি ব্যতীত অন্য কোনো কমিটি বা উপ-কমিটি গঠন করিতে পারিবে। (৭) কমিটিসমূহের কার্যাবলি, গঠন, ক্ষমতা, কর্মপরিধি এবং আনুষঙ্গিক অন্যান্য বিধান প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।

End of ধারা ১১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২