Skip to content

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২

ধারা ১৪বার্ষিক প্রতিবেদন এবং হিসাবের বার্ষিক বিবরণী

বলবৎ

ধারা ১৪

14. বার্ষিক প্রতিবেদন এবং হিসাবের বার্ষিক বিবরণী (১) নির্বাহী পরিচালক, প্রত্যেক অর্থ বৎসর শেষ হইবার পর যত শীঘ্র সম্ভব, বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের কার্যাবলি সংক্রান্ত একটি বার্ষিক প্রতিবেদন এবং কেন্দ্রের আয় ও ব্যয়ের হিসাব সংবলিত একটি বার্ষিক বিবরণী প্রণয়ন করিবেন। (২) উপধারা (১) এ উল্লিখিত বার্ষিক প্রতিবেদন ও বার্ষিক বিবরণী বোর্ড কর্তৃক অনুমোদিত হইবার পর উহাদের অনুলিপি সরকার এবং সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের নিকট প্রেরণ করিতে হইবে।

End of ধারা ১৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২