Skip to content

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২

ধারা ২০বেতনাদি

বলবৎ

ধারা ২০

20. বেতনাদি (১) সমমর্যাদার আন্তর্জাতিক পদসমূহে বোর্ড কর্তৃক নিযুক্ত বাংলাদেশিসহ কেন্দ্রের সকল ব্যক্তির আন্তর্জাতিক সমতুল্য পদের সমরূপ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে অন্য কোনো দেশের সরকার কর্তৃক উহার নাগরিকগণের বেতন ও ভাতাদির উপর আরোপিত বিধি-নিষেধ প্রযোজ্য হইবে না। (৩) তহবিলের পর্যাপ্ততা সাপেক্ষে, উপ-ধারা (১) এ বর্ণিত পদসমূহ ব্যতীত অন্যান্য পদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের সংস্থাসমূহের অনুরূপ পদের সহিত, যতদূর সম্ভব, সামঞ্জস্যপূর্ণ হইতে হইবে।

End of ধারা ২০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২