Skip to content

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২

ধারা ৩০রহিতকরণ ও হেফাজত

বলবৎ

ধারা ৩০

30. রহিতকরণ ও হেফাজত (১) International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh Ordinance, 1978 (Ord. No. LI of 1978) অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিত হওয়া সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন- ক) কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; খ) গৃহীত কোনো কার্য অনিষ্পন্ন বা চলমান থাকিলে উহা এই আইনের অধীন নিষ্পন্ন করিতে হইবে; গ) প্রতিষ্ঠিত International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh এর- (অ) সকল সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, প্রকল্প এবং অন্য সকল প্রকার দাবি ও অধিকার এই আইনের অধীন কেন্দ্রের সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, সম্পত্তি, অর্থ, প্রকল্প এবং দাবি ও অধিকার হিসাবে গণ্য হইবে; (আ) সকল ঋণ ও দায়-দায়িত্ব কেন্দ্রের ঋণ ও দায়-দায়িত্ব বলিয়া গণ্য হইবে; (ই) বিরুদ্ধে বা তদ্‌কর্তৃক দায়েরকৃত কোনো মামলা, গৃহীত কার্যধারা বা সূচিত যে কোনো কার্যক্রম অনিষ্পন্ন থাকিলে উহা এমনভাবে চলমান থাকিবে ও নিষ্পন্ন হইবে যেন উহা এই আইনের অধীন কেন্দ্রের বিরুদ্ধে বা তদ‌্কর্তৃক দায়েরকৃত, গৃহীত বা সূচিত হইয়াছে; (ঈ) সকল চুক্তি ও দলিল, যাহাতে উহা পক্ষ ছিল, কেন্দ্রের অনুকূলে বা বিরুদ্ধে এমনভাবে বলবৎ ও কার্যকর থাকিবে যেন কেন্দ্র উহাতে পক্ষ ছিল; (উ) কর্মচারীগণ যে শর্তে উহাতে কর্মরত ছিলেন, পরিবর্তিত বা পুনরাদেশ প্রদান না করা পর্যন্ত, সেই একই শর্তে কেন্দ্রের কর্মচারী হিসাবে গণ্য হইবেন; এবং (ঘ) গঠিত Board কর্তৃক প্রণীত গাইডলাইন, ম্যানুয়েল, নির্দেশিকা, নীতিমালা বা, অনুরূপ আইনগত দলিল (লিগাল ইনস্ট্রুমেন্ট), ক্ষেত্রমত, পুনঃপ্রণীত বা পরিবর্তিত না হওয়া পর্যন্ত এমনভাবে বলবৎ ও কার্যকর থাকিবে যেন উহা এ আইনের অধীন গঠিত বোর্ড কর্তৃক প্রণীত। (ঙ) গঠিত বোর্ড এই আইনের অধীন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে।

End of ধারা ৩০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২