বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) আইন, ২০২৩
ধারা ৭ছুটিকালীন বেতন
বলবৎ
দ্বিতীয় অধ্যায় ছুটি
ধারা ৭
7. ছুটিকালীন বেতন (১) কোনো বিচারক পূর্ণ গড় বেতনে ছুটিতে থাকাকালে তাহার নির্ধারিত মাসিক বেতনের সমান হারে ছুটিকালীন বেতন প্রাপ্য হইবেন। (২) কোনো বিচারক অর্ধ গড় বেতনে ছুটিতে থাকাকালে তাহার নির্ধারিত মাসিক বেতনের অর্ধেক হারে ছুটিকালীন বেতন প্রাপ্য হইবেন। (৩) কোনো বিচারকের ছুটিকালীন বেতন বাংলাদেশি মুদ্রায় প্রদেয় হইবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) আইন, ২০২৩