Skip to content

বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) আইন, ২০২৩

প্রথম তফসিল[ধারা ১৪ দ্রষ্টব্য]

বলবৎ

প্রথম তফসিল

প্রথম তপশিল অংশ-১ [ধারা ১৪ দ্রষ্টব্য] কোনো বিচারক, যাহার ক্ষেত্রে এই আইনের ধারা ১৪ এর দফা (ক) এর বিধান প্রযোজ্য হয় এবং কোনো বিচারক, যাহার ক্ষেত্রে ধারা ১৪ এর দফা (খ) এর বিধান প্রযোজ্য হয় এবং যিনি এই অংশের অধীন পেনশন বাছাই করিয়াছেন তিনি তাহার পেনশনযোগ্য কর্মকালের প্রথম ৫ (পাঁচ) বৎসরের জন্য সর্বশেষ উত্তোলিত মাসিক বেতনের ৮ (আট) ভাগের ৫ (পাঁচ) ভাগের সমপরিমাণ এবং তৎপরবর্তীতে প্রতি পূর্ণাঙ্গ কর্মকালীন বৎসরের জন্য উক্তরূপ বেতনের ৮ (আট) ভাগের ১ (এক) ভাগের সমপরিমাণ পেনশন প্রাপ্য হইবেন। তবে উক্ত মাসিক পেনশনের সাকূল্য পরিমাণ তাহার বিচারক হিসাবে সর্বশেষ উত্তোলিত বেতনের অধিক হইবে না। কোনো বিচারক যাহার ক্ষেত্রে ধারা ১৪ এর দফা (খ) এর বিধান প্রযোজ্য হয় এবং যিনি অংশ-১ এর অধীন পেনশন বাছাই করিতে ইচ্ছুক নহেন, তাহার প্রাপ্য পেনশন নিম্নরূপে নির্ধারিত হইবে, যথা :- (ক) পেনশন গণনার জন্য বিচারক হিসাবে তাহার কর্মকালকে, তিনি বিচারক হিসাবে নিয়োগপ্রাপ্ত হইবার পূর্বে যে কর্মে বা দপ্তরে দায়িত্বরত ছিলেন সেই কর্মের বা দপ্তরের, দায়িত্বের ধারাবাহিকতা হিসাবে গণ্যক্রমে উক্ত কর্ম বা দপ্তরের দায়িত্বের জন্য প্রযোজ্য পেনশনের সাধারণ নিয়মাবলি অনুযায়ী পেনশন প্রাপ্য হইবেন; এবং (খ) প্রতি পূর্ণাঙ্গ কর্মকালীন বৎসরের জন্য তাহার সর্বশেষ উত্তোলিত মাসিক বেতনের ৮ (আট) ভাগের ১ (এক) ভাগের সমপরিমাণ একটি অতিরিক্ত পেনশন প্রাপ্য হইবেন, তবে উক্ত মাসিক পেনশনের সাকূল্য পরিমাণ তাহার বিচারক হিসাবে সর্বশেষ উত্তোলিত বেতনের অধিক হইবে না। অংশ-২

End of প্রথম তফসিল. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) আইন, ২০২৩