বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩
ধারা ১৪পরীক্ষায় বাধা প্রদান বা গোলযোগ সৃষ্টি ও উহার দণ্ড
বলবৎ
ধারা ১৪
14. পরীক্ষায় বাধা প্রদান বা গোলযোগ সৃষ্টি ও উহার দণ্ড কোনো ব্যক্তি পরীক্ষা সংক্রান্ত কোনো দায়িত্ব পালনে বাধ্য প্রদান করিলে বা পরীক্ষা অনুষ্ঠানে বাধা প্রদান করিলে বা কোনো পরীক্ষার হলে গোলযোগ সৃষ্টি করিলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।