যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩
ধারা ১৪প্রতিবেদন
বলবৎ
ধারা ১৪
14. প্রতিবেদন (১) ফাউন্ডেশন, প্রতি বৎসর মার্চ মাসের ৩০ তারিখের মধ্যে পূর্ববর্তী বৎসরের সম্পাদিত বোর্ডের কার্যাবলির বিবরণ সংবলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে। (২) সরকার, প্রয়োজনবোধে, বোর্ডের নিকট হইতে যেকোনো সময় উহার যেকোনো কার্যের প্রতিবেদন বা বিবরণী তলব করিতে পারিবে এবং বোর্ড উহা সরকারের নিকট প্রেরণ করিতে বাধ্য থাকিবে।