Skip to content

যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩

ধারা ৭যাকাত তহবিল

বলবৎ

ধারা ৭

7. যাকাত তহবিল (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, যাকাত তহবিল নামে একটি তহবিল থাকিবে, যাহা নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থে গঠিত হইবে, যথাঃ- (ক) দেশের মুসলিম জনগণ কর্তৃক প্রদত্ত ও বোর্ড কর্তৃক সংগৃহীত যাকাত; (খ) প্রবাসী বাংলাদেশি মুসলিম নাগরিক, কোনো বিদেশি মুসলিম ব্যক্তি বা কোনো সংস্থায় জমাকৃত যাকাতের অর্থ হইতে প্রাপ্ত যাকাত; (গ) শরিয়াহ সম্মত অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত যাকাত। (২) তহবিলের অর্থ কোনো তপশিলি ব্যাংকে “সরকারি যাকাত ফান্ড” শিরোনামে সুদ বিহীন হিসাবে জমা রাখিতে হইবে। ব্যাখ্যা।– ”তপশিলি ব্যাংক” বলিতে Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে। (৩) প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালিত হইবে: তবে শর্ত থাকে যে, প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত ফাউন্ডেশন, বোর্ডের অনুমোদনক্রমে তহবিল পরিচালনার পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩