Skip to content

[মেহেরপুর বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩

ধারা ৩বিশ্ববিদ্যালয় স্থাপন

বলবৎ

ধারা ৩

3. বিশ্ববিদ্যালয় স্থাপন (১) এই আইনের বিধান অনুযায়ী মেহেরপুর জেলায় ‘[মেহেরপুর বিশ্ববিদ্যালয়]’ ([Meherpur University]) নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে। (২) বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপউপাচার্য, কোষাধ্যক্ষ, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল এর সদস্যগণ সমন্বয়ে [মেহেরপুর বিশ্ববিদ্যালয়] নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হইবে। (৩) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে ইহার স্থাবর ও অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উক্ত নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বা বিপক্ষে মামলা দায়ের করা যাইবে।

  1. 8. "মেহেরপুর বিশ্ববিদ্যালয়” শব্দগুলি "মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর" শব্দগুলি ও কমার পরিবর্তে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৯ নং আইন) এর ১১ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: [মেহেরপুর বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩