[মেহেরপুর বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩
ধারা ৪৫বার্ষিক হিসাব ও নিরীক্ষা
বলবৎ
ধারা ৪৫
45. বার্ষিক হিসাব ও নিরীক্ষা (১) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক হিসাব ও আর্থিক বিবরণী সিন্ডিকেটের নির্দেশনা অনুসারে প্রস্তুত ও সংরক্ষণ করিতে হইবে। (২) উপধারা (১) এ উল্লিখিত বার্ষিক হিসাব ও আর্থিক বিবরণী বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক নিরীক্ষিত হইবে। (৩) নিরীক্ষা প্রতিবেদনের অনুলিপিসহ, বার্ষিক হিসাব, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারের নিকট পেশ করিতে হইবে।