Skip to content

[নওগাঁ বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩

ধারা ২৪ইনস্টিটিউট

বলবৎ

ধারা ২৪

24. ইনস্টিটিউট (১) বিশ্ববিদ্যালয় প্রয়োজনবোধে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশ, গবেষণা কার্য পরিচালনাসহ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উহার অঙ্গীভূত বা অধিভুক্ত ইনস্টিটিউট হিসাবে এক বা একাধিক ইনস্টিটিউট স্থাপন করিতে পারিবে বা, ক্ষেত্রমত, উক্ত বিষয় সংশ্লিষ্ট কোনো ইনস্টিটিউটকে অধিভুক্ত করিতে পারিবে। (২) প্রতিটি ইনস্টিটিউট পরিচালনার জন্য ১(এক) জন পরিচালকসহ পরিচালনা পর্ষদ থাকিবে, যাহা সংবিধি দ্বারা নির্ধারিত হইবে।

End of ধারা ২৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: [নওগাঁ বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩