Skip to content

[নওগাঁ বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩

ধারা ২৯বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় ও শিক্ষার্থীদের বেতনাদি

বলবৎ

ধারা ২৯

29. বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় ও শিক্ষার্থীদের বেতনাদি (১) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পরিচালন ব্যয়ের (মূলধন ব্যয় ব্যতিরেকে) নিরিখে শিক্ষার্থীদের নিকট হইতে বার্ষিক আদায়যোগ্য বেতন ও ফিস নির্ধারিত হইবে। (২) সেমিস্টার অনুযায়ী শিক্ষার্থীগণের নিকট হইতে নির্ধারিত বেতন ও ফিস আদায়যোগ্য হইবে। (৩) সরকার বা অন্যান্য উৎস হইতে প্রাপ্ত অনুদান বা আয় হইতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেধা ও প্রয়োজনের নিরিখে শিক্ষার্থীদের শিক্ষা বৎসর অনুযায়ী বৃত্তি প্রদান করিতে পারিবে। (৪) উপধারা (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, বিশ্ববিদ্যালয়ের পাঠ কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অধ্যয়নে সক্রিয় অংশগ্রহণ, পরীক্ষার ফল এবং শৃঙ্খলার উপর বৃত্তি প্রদানের বিষয়টি নির্ভর করিবে।

End of ধারা ২৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: [নওগাঁ বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩