Skip to content

আয়কর আইন, ২০২৩

ধারা ১১৮লটারি, ইত্যাদি হইতে প্রাপ্ত আয় হইতে কর কর্তন

বলবৎঅংশ ৭ কর পরিশোধপ্রথম অধ্যায় নিবাসী হইতে কর কর্তন

অংশ ৭ কর পরিশোধ

প্রথম অধ্যায় নিবাসী হইতে কর কর্তন

ধারা ১১৮

118. লটারি, ইত্যাদি হইতে প্রাপ্ত আয় হইতে কর কর্তন [লটারি, শব্দজট, কার্ড গেইম, অনলাইন গেইম অথবা এইরূপ যেকোনো প্রকৃতির খেলায় জয় লাভ করিয়া কোনো অর্থ প্রাপ্ত হইলে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, উক্তরূপ অর্থ প্রদানকালে, ২৫% (পঁচিশ শতাংশ) হারে কর কর্তন করিবেন। ব্যাখ্যা।-এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, “উক্তরূপ অর্থ” অভিব্যক্তিটির অর্থ কোনো পণ্য বা সম্পত্তির মূল্য যেখানে উক্ত বিজয়ীর হিসাবে নগদে অর্থ বা সম্পদ দ্বারা প্রদান করা হয়।]

  1. 256. ধারা ১১৮ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৭৩ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

End of ধারা ১১৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়কর আইন, ২০২৩