131. ট্রেড লাইসেন্স [***] নবায়নের সময় কর সংগ্রহ
[ট্রেড] লাইসেন্স নবায়নের জন্য [এ-চালানের মাধ্যমে] দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রতিটি [ট্রেড] লাইসেন্স নবায়নের জন্য নিম্নবর্ণিত হারে কর সংগ্রহ করিবে, যথা:-
(ক) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন বা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩ (তিন) হাজার টাকা;
(খ) অন্য কোনো সিটি কর্পোরেশনে ২ (দুই) হাজার টাকা;
(গ) কোনো জেলা সদর দফতরের পৌরসভায় ১ (এক) হাজার টাকা;
(ঘ) কোনো পৌরসভায় ৫০০ (পাঁচশত) টাকা।
281. “ট্রেড” শব্দ “বাণিজ্যিক” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৮০ ধারাবলে প্রতিস্থাপিত।
282. “এ-চালানের মাধ্যমে” শব্দগুলি ও চিহ্ন “ নবায়নের জন্য” শব্দগুলির পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৭৯(খ) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
283. “ট্রেড” শব্দ “বাণিজ্যিক” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৮০ ধারাবলে প্রতিস্থাপিত।
End of ধারা ১৩১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).