Skip to content

আয়কর আইন, ২০২৩

ধারা ১৪বেঞ্চ কর্তৃক ট্রাইব্যুনালের ক্ষমতা প্রয়োগ

বলবৎঅংশ ৩ কর আপিল ট্রাইব্যুনাল

অংশ ৩ কর আপিল ট্রাইব্যুনাল

ধারা ১৪

14. বেঞ্চ কর্তৃক ট্রাইব্যুনালের ক্ষমতা প্রয়োগ (১) প্রেসিডেন্ট কর্তৃক গঠিত কোনো বিশেষ ক্ষেত্রে বা শ্রেণির ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত প্রদান না করা হইলে, আপিল ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যসমূহ ট্রাইব্যুনালের বেঞ্চসমূহ, অতঃপর বেঞ্চ বলিয়া উল্লিখিত, কর্তৃক প্রয়োগযোগ্য হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন গঠিত বেঞ্চে অন্যূন ২ (দুই) জন সদস্য থাকিবেন। (৩) উপ-ধারা (১) এর অধীন গঠিত প্রতিটি বেঞ্চের অন্যূন একজন সদস্য নিম্নবর্ণিত ব্যক্তিগণ হইতে নিযুক্ত হইবেন, যথা : (ক) জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্য, বা (খ) কর কমিশনার।

End of ধারা ১৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়কর আইন, ২০২৩