Skip to content

আয়কর আইন, ২০২৩

ধারা ১৪৬কর্তিত কর সরকারের অনুকূলে জমা প্রদান

বলবৎঅংশ ৭ কর পরিশোধচতুর্থ অধ্যায় সাধারণ বিধানাবলি

অংশ ৭ কর পরিশোধ

চতুর্থ অধ্যায় সাধারণ বিধানাবলি

ধারা ১৪৬

146. কর্তিত কর সরকারের অনুকূলে জমা প্রদান (১) এই অংশের বিধানাবলির অধীন কর্তন বা সংগ্রহকৃত সকল অর্থ, নির্ধারিত সময়ের মধ্যে, অথবা বোর্ড কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুসারে, কর্তন বা সংগ্রহকারী ব্যক্তি কর্তৃক সরকারের অনুকূলে জমা প্রদান করিতে হইবে। (২) এই আইনের বিধানাবলি ব্যতীত, কোনো ব্যক্তি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কর হিসাবে কোনো অর্থ ধার্য, স্থগিত (উইথহোল্ড), কর্তন বা সংগ্রহ করিতে পারিবেন না, এবং এইরূপভাবে কোনো অর্থ ধার্য, স্থগিত (উইথহোল্ড), কর্তন বা সংগ্রহ করা হইলে তাহা এই ধারা অনুসারে জমা করিতে হইবে।

End of ধারা ১৪৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়কর আইন, ২০২৩