Skip to content

আয়কর আইন, ২০২৩

ধারা ১৫৬নূতন করদাতা কর্তৃক অগ্রিম কর পরিশোধ

বলবৎঅংশ ৭ কর পরিশোধপঞ্চম অধ্যায় অগ্রিম কর পরিশোধ

অংশ ৭ কর পরিশোধ

পঞ্চম অধ্যায় অগ্রিম কর পরিশোধ

ধারা ১৫৬

156. নূতন করদাতা কর্তৃক অগ্রিম কর পরিশোধ এই আইনের অধীন ইতঃপূর্বে নিয়মিত কর নির্ধারণীর আওতাভুক্ত হন নাই এইরূপ কোনো ব্যক্তির মোট আয়, ধারা ১৫৪ এর উপ-ধারা (২) এর শর্তসাপেক্ষে, [চলমান] আয়বর্ষে তাহার মোট আয় ৬ (ছয়) লক্ষ টাকা অতিক্রম করিলে, তিনি প্রত্যেক অর্থবৎসরের জুন মাসের ১৫ (পনেরো) তম দিনের পূর্বে তাহার প্রাক্কলিত মোট আয় এবং ধারা [১৫৫] এর উপ-ধারা (১) এ নির্ধারিত পদ্ধতিতে পরিগণনাকৃত তৎকর্তৃক পরিশোধযোগ্য অগ্রিম করের হিসাব উপকর কমিশনারের নিকট দাখিল করিবেন এবং ধারা ১৫৫ এর উপ-ধারা (২) এ নির্ধারিত কিস্তির তারিখের মধ্যে তাহা পরিশোধ করিবেন, যেন তাহা ধারা ১৫৫ এর উপ-ধারা (৫) অনুসারে সংশোধিত কিস্তির তারিখ অতিক্রম না করে।

  1. 323. “চলমান” শব্দ “করবর্ষের অব্যবহিত পরবর্তী” শব্দগুলির পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৯২ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 324. “১৫৫” সংখ্যা “১৪২” সংখ্যার পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৯২ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১৫৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়কর আইন, ২০২৩