ধারা ১৬০অগ্রিম কর পরিশোধে ব্যর্থতার জন্য সুদ আরোপ
বলবৎ
অংশ ৭ কর পরিশোধ
ষষ্ঠ অধ্যায় অগ্রিম করের উপর সুদ
ধারা ১৬০
160. অগ্রিম কর পরিশোধে ব্যর্থতার জন্য সুদ আরোপ অগ্রিম কর পরিশোধ করিতে হইবে এইরূপ কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি নিয়মিত কর নির্ধারণকালে পরিলক্ষিত হয় যে, এই অংশের বিধানাবলি অনুসারে অগ্রিম কর পরিশোধ করা হয় নাই, তাহা হইলে ধারা ১৫৭ এর অধীন খেলাপি করদাতার পরিণামের বিধানকে ক্ষুণ্ন না করিয়া, উক্তরূপ কর নির্ধারণের ভিত্তিতে নিরূপিত করের সহিত ধারা ১৬২-তে নির্ধারিত হারে ও মেয়াদের জন্য উহার উপর সরল সুদ পরিগণনা করিতে হইবে।