Skip to content

আয়কর আইন, ২০২৩

ধারা ১৯৫স্পটে কর নির্ধারণ

বলবৎঅংশ ১০ কর নির্ধারণ ও অডিট

অংশ ১০ কর নির্ধারণ ও অডিট

ধারা ১৯৫

195. স্পটে কর নির্ধারণ (১) উপকর কমিশনার [কোম্পানি ব্যতীত যেকোনো ব্যক্তি, যাহার ইতঃপূর্বে কখনো কর নির্ধারণ হয় নাই, তাহার ক্ষেত্রে স্পটে কর নির্ধারণ] করিতে পারিবেন, যদি উক্ত ব্যক্তির- (ক) [ব্যবসা খাতে] করযোগ্য আয় থাকে; (খ) রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকে; (গ) এই আইনের কোনো বিধানাবলি পরিপালনের বাধ্যবাধকতা থাকে; (ঘ) এই আইনের কোনো বিধানাবলি কার্যকরণে বা পরিপালনে ব্যর্থ হইলে। (২) কর কমিশনার তাহার এখতিয়ারে তাহার অধীনস্ত যেকোনো উপকর কমিশনারকে এই ধারার অধীন কর নির্ধারণের জন্য ক্ষমতার্পণ করিতে পারিবেন। [(৩) উপকর কমিশনার উপ-ধারা (১) এর অধীন স্পটে কর নির্ধারণকালে করযোগ্য ব্যবসা আয় থাকিলে উহার সর্বোচ্চ ৪ (চার) গুণ প্রারম্ভিক মূলধন সুবিধা প্রদানপূর্বক কর নির্ধারণ করিতে পারিবেন।]

  1. 407. “ব্যবসা খাতে” শব্দগুলি “করযোগ্য” শব্দের পূর্বে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১০৯(খ) ধারাবলে সন্নিবেশিত।
  2. 408. উপ-ধারা (৩) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১১৫ ধারাবলে সংযোজিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

End of ধারা ১৯৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়কর আইন, ২০২৩