ধারা ১৯৮সংজ্ঞা
বলবৎ
অংশ ১২ তথ্য সংগ্রহ
প্রথম অধ্যায় আয়কর কর্তৃপক্ষ কর্তৃক তথ্য সংগ্রহ
ধারা ১৯৮
198. সংজ্ঞা এই অংশের উদ্দেশ্যপূরণকল্পে,- (১) “তদন্তকারী আয়কর কর্তৃপক্ষ” অর্থ- (অ) মহাপরিচালক (পরিদর্শন); (আ) মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল); (ই) কর কমিশনার; এবং [(ঈ) পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার বা উপকর কমিশনার বা উপকর কমিশনারের অনুমতি সাপেক্ষে কর পরিদর্শক;] (২) “আয় সম্পর্কিত রেকর্ড” অর্থ কোনো হিসাব বহি, দলিলাদি, ইলেক্ট্রনিক রেকর্ড ও সিস্টেম।