Skip to content

আয়কর আইন, ২০২৩

ধারা ২০৪অনুসন্ধান ও তদন্ত

বলবৎঅংশ ১২ তথ্য সংগ্রহপ্রথম অধ্যায় আয়কর কর্তৃপক্ষ কর্তৃক তথ্য সংগ্রহ

অংশ ১২ তথ্য সংগ্রহ

প্রথম অধ্যায় আয়কর কর্তৃপক্ষ কর্তৃক তথ্য সংগ্রহ

ধারা ২০৪

204. অনুসন্ধান ও তদন্ত (১) তদন্তকারী আয়কর কর্তৃপক্ষ, এই আইনের আওতায় [তাহার অধিক্ষেত্রাধীন] কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির বিষয়ে যেইরূপ উপযুক্ত বিবেচনা করিবে সেইরূপ অনুসন্ধান ও তদন্ত করিতে পারিবে অথবা উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা এইরূপ অনুসন্ধান ও তদন্তের সহিত সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন কোনো তথ্য বা আয়ের সহিত সম্পর্কযুক্ত কোনো দলিলাদি সরবরাহ করা বা সরবরাহ করিবার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত সময় ও স্থানে তাহার সম্মুখে উপস্থিত হইতে নির্দেশ প্রদান করিতে পারিবে। [***]

  1. 420. উপ-ধারা (২) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১১৩(খ) ধারাবলে বিলুপ্ত।

End of ধারা ২০৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়কর আইন, ২০২৩