Skip to content

আয়কর আইন, ২০২৩

ধারা ২২৬প্রত্যর্পণ দাবি ও প্রদান

বলবৎঅংশ ১৪ 458[আয়কর] আদায়, প্রত্যর্পণ ও সমন্বয়তৃতীয় অধ্যায় প্রত্যর্পণ ও সমন্বয়

অংশ ১৪ 458[আয়কর] আদায়, প্রত্যর্পণ ও সমন্বয়

তৃতীয় অধ্যায় প্রত্যর্পণ ও সমন্বয়

ধারা ২২৬

226. প্রত্যর্পণ দাবি ও প্রদান [এই আইনের অধীন কোনো আদেশ বা কার্যক্রমের ফলে কোনো অঙ্ক প্রত্যর্পণযোগ্য হইলে উক্ত প্রত্যর্পণযোগ্য অঙ্ক করদাতার ব্যাংক হিসাবে ধারা ২১৫ এ উল্লিখিত সময়ে ও পদ্ধতিতে ইলেক্ট্রনিক ট্রান্সফার না হইলে করদাতা কর কমিশনার, বা প্রযোজ্য ক্ষেত্রে, বোর্ডকে তাহা অবহিত করিবেন এবং যথাসময়ে ও পদ্ধতিতে কর প্রত্যর্পণ প্রদান না করিলে তাহা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মকর্তাদের জন্য অসদাচরণ হিসাবে গণ্য হইবে।]

  1. 467. ধারা (২২৬) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১২৯ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

End of ধারা ২২৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়কর আইন, ২০২৩