Skip to content

আয়কর আইন, ২০২৩

ধারা ২২৯আপিল আদেশের ভিত্তিতে অর্থ ফেরত

বলবৎঅংশ ১৪ 458[আয়কর] আদায়, প্রত্যর্পণ ও সমন্বয়তৃতীয় অধ্যায় প্রত্যর্পণ ও সমন্বয়

অংশ ১৪ 458[আয়কর] আদায়, প্রত্যর্পণ ও সমন্বয়

তৃতীয় অধ্যায় প্রত্যর্পণ ও সমন্বয়

ধারা ২২৯

229. আপিল আদেশের ভিত্তিতে অর্থ ফেরত কোনো আপিল আদেশ বা এই আইনের আওতায় গৃহীত অন্য কোনো কার্যক্রমের অধীন করদাতার নিকট কোনো অর্থ ফেরতযোগ্য হইলে, উক্ত পরিমাণ অর্থ যদি প্রদেয় করের বিপরীতে সমন্বয় করা না হয় বা ধারা ২২৫ এর বিধান মোতাবেক পরিশোধ বিবেচনা করা না হয়, তাহা হইলে এতদবিষয়ে করদাতা কোনো দাবি উপস্থাপন না করিলেও, যেই তারিখে করদাতার উক্ত কর ফেরতযোগ্য হইয়াছে সেই তারিখ হইতে ৬০ (ষাট) দিনের মধ্যে উপকর কমিশনার করদাতাকে উক্ত অর্থ ফেরত প্রদান করিবেন।

End of ধারা ২২৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়কর আইন, ২০২৩