Skip to content

আয়কর আইন, ২০২৩

ধারা ২৯৬সংজ্ঞা

বলবৎঅংশ ২০ রিভিশন, আপিল ও রেফারেন্সতৃতীয় অধ্যায় বিকল্প বিরোধ নিষ্পত্তি

অংশ ২০ রিভিশন, আপিল ও রেফারেন্স

তৃতীয় অধ্যায় বিকল্প বিরোধ নিষ্পত্তি

ধারা ২৯৬

296. সংজ্ঞা এই অধ্যায়ের উদ্দেশ্যপূরণকল্পে, বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে,- (১) “অনুমোদিত প্রতিনিধি” অর্থ ধারা ৩২৭ এর উপ-ধারা (২)-এ উল্লিখিত [অনুমোদিত] প্রতিনিধি; (২) “বেঞ্চ” অর্থ কর আপিল ট্রাইবুনালের বেঞ্চ; (৩) “কমিশনারের প্রতিনিধি” অর্থ এই অধ্যায়ের অধীন বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় প্রতিনিধিত্ব করিবার লক্ষ্যে ধারা ৪ এর অধীন আয়কর কর্তৃপক্ষসমূহের মধ্য হইতে কর কমিশনার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা; (৪) “আদালত” অর্থ সুপ্রীম কোর্ট; (৫) “বিরোধ” অর্থ নিম্নবর্ণিত বিষয়ে কোনো করদাতার কোনো অভিযোগ- (ক) রিটার্নে করদাতা কর্তৃক ঘোষিত আয়কর নিরূপণের পরিমাণ সংশ্লিষ্ট বৎসরের আয় হইতে অধিক হইলে; অথবা (খ) অংশ ২০ এর দ্বিতীয় অধ্যায়ের অধীন আপিল কর্তৃপক্ষের আদেশের ফলে আয়কর নিরূপণের পরিমাণ রিটার্নে করদাতা কর্তৃক ঘোষিত আয়কর নিরূপণের পরিমাণ হইতে অধিক হইলে।

  1. 542. “অনুমোদিত” শব্দ “ক্ষমতাপ্রাপ্ত” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১২৫ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ২৯৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়কর আইন, ২০২৩