ধারা ৩১৭করদাতা শনাক্তকরণ নম্বর অসঙ্গত ব্যবহারের দণ্ড।
বলবৎ
অংশ ২২ ফৌজদারি অপরাধ ও বিচার
ধারা ৩১৭
317. করদাতা শনাক্তকরণ নম্বর অসঙ্গত ব্যবহারের দণ্ড। কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জাল বা অপর কোনো ব্যক্তির করদাতা শনাক্তকরণ নম্বরের অসঙ্গত অনুচিত ব্যবহার করিলে উহা হইবে একটি অপরাধ এবং তিনি সর্বোচ্চ ১ (এক) বৎসর পর্যন্ত কারাদণ্ড বা ১ (এক) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন।