Skip to content

আয়কর আইন, ২০২৩

ধারা ৩৭মোট ভাড়ামূল্য ও ভাড়া হইতে আয় পরিগণনা

বলবৎঅংশ ৫ আয় পরিগণনা[তৃতীয় অধ্যায় ভাড়া হইতে আয়

অংশ ৫ আয় পরিগণনা

[তৃতীয় অধ্যায় ভাড়া হইতে আয়

ধারা ৩৭

37. মোট ভাড়ামূল্য ও ভাড়া হইতে আয় পরিগণনা [(১) কোনো আয়বর্ষে কোনো ব্যক্তির স্বীয় মালিকানাধীন কোনো গৃহসম্পত্তিসহ যেকোনো সম্পত্তির মোট ভাড়ামূল্য নিম্নবর্ণিত সূত্রানুযায়ী পরিগণিত হইবে, যথা:- অ = (আ+ই)-ঈ, যেখানে- অ = মোট ভাড়ামূল্য, আ = বার্ষিক মূল্য, ই = ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত যেকোনো সার্ভিস চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ, উহা যে নামেই অভিহিত হউক না কেন, ঈ = শূন্যতা ভাতা যাহা কেবল বিদ্যুৎ বিল উপস্থাপন সাপেক্ষে অনুমোদনযোগ্য হইবে। (২) কোনো আয়বর্ষে কোনো ব্যক্তির স্বীয় মালিকানাধীন কোনো সম্পত্তির ভাড়া হইতে আয় নিম্নবর্ণিত সূত্রানুযায়ী পরিগণিত হইবে, যথা:- ক= (খ+গ), যেখানে- ক = ভাড়া হইতে আয়, খ = মোট ভাড়ামূল্য, গ = ধারা ৩৯ এ উল্লিখিত বিশেষ ভাড়া হইতে আয় ।]

  1. 87. ধারা ৩৭ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৩৫ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

End of ধারা ৩৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়কর আইন, ২০২৩