ধারা ৪আয়কর কর্তৃপক্ষ
অংশ ২ কর প্রশাসন
ধারা ৪
4. আয়কর কর্তৃপক্ষ [(১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত প্রতিষ্ঠান ও পদসমূহ আয়কর কর্তৃপক্ষ হইবে, যথা:- (ক) জাতীয় রাজস্ব বোর্ড; (খ) মুখ্য কর কমিশনার; (গ) মহাপরিচালক (প্রশিক্ষণ); (ঘ) মহাপরিচালক (পরিদর্শন); (ঙ) কর কমিশনার (আপিল); (চ) মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল); (ছ) কর কমিশনার; (জ) অতিরিক্ত কর কমিশনার যিনি, অতিরিক্ত কর কমিশনার (আপিল) বা পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল), পরিচালক (প্রশিক্ষণ), অতিরিক্ত মহাপরিচালক (পরিদর্শন) বা পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার; (ঝ) ট্যাক্স রিকোভারি অফিসার; (ঞ) যুগ্মকর কমিশনার যিনি, যুগ্মকর কমিশনার (আপিল), যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ), যুগ্মপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল), যুগ্ম মহাপরিচালক (পরিদর্শন) বা পরিদর্শী যুগ্মকর কমিশনার; (ট) উপকর কমিশনার, উপ মহাপরিচালক (পরিদর্শন), উপপরিচালক (প্রশিক্ষণ) বা উপপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল); (ঠ) সহকারী কর কমিশনার, সহকারী মহাপরিচালক (পরিদর্শন), সহকারী পরিচালক (প্রশিক্ষণ) বা সহকারী পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল); (ড) অতিরিক্ত সহকারী কর কমিশনার; এবং (ঢ) কর পরিদর্শক। (২) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার বা পরিদর্শী যুগ্মকর কমিশনার তাহার অধিক্ষেত্রের জন্য ট্যাক্স রিকোভারি অফিসার হিসাবে সকল কার্য সম্পাদন করিবেন।]