Skip to content

আয়কর আইন, ২০২৩

ধারা ৬২আর্থিক পরিসম্পদ হইতে আয়

বলবৎঅংশ ৫ আয় পরিগণনাসপ্তম অধ্যায় আর্থিক পরিসম্পদ হইতে আয়

অংশ ৫ আয় পরিগণনা

সপ্তম অধ্যায় আর্থিক পরিসম্পদ হইতে আয়

ধারা ৬২

62. আর্থিক পরিসম্পদ হইতে আয় (১) কোনো ব্যক্তির নিম্নবর্ণিত আয় “আর্থিক পরিসম্পদ হইতে আয়” খাতের অধীন শ্রেণিভুক্ত হইবে, যথা:- (ক) সরকারি বা সরকার কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজের সুদ, মুনাফা বা বাট্টা; (খ) স্থানীয় কর্তৃপক্ষ বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিবেঞ্চার বা অন্য কোনো প্রকারের সিকিউরিটিজের সুদ, মুনাফা বা বাট্টা; (গ) নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্য সুদ বা মুনাফা, যথা: - (অ) কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রক্ষিত আমানত, তাহা যে নামেই অভিহিত হউক না কেন; (আ) কোনো আর্থিক [পরিসম্পদ,] পণ্য বা স্কিম; (ঘ) লভ্যাংশ। (২) আর্থিক পরিসম্পদ হস্তান্তর হইতে অর্জিত মূলধনি আয় “আর্থিক পরিসম্পদ হইতে আয়” শ্রেণিভুক্ত হইবে না।

  1. 155. “পরিসম্পদ,” শব্দ ও কমা “আর্থিক” শব্দটির পর অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ২৭ ধারাবলে সন্নিবেশিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।

End of ধারা ৬২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়কর আইন, ২০২৩