Skip to content

আয়কর আইন, ২০২৩

ধারা ৯২প্রচার মাধ্যমের বিজ্ঞাপন আয় হইতে কর কর্তন

বলবৎঅংশ ৭ কর পরিশোধপ্রথম অধ্যায় নিবাসী হইতে কর কর্তন

অংশ ৭ কর পরিশোধ

প্রথম অধ্যায় নিবাসী হইতে কর কর্তন

ধারা ৯২

92. প্রচার মাধ্যমের বিজ্ঞাপন আয় হইতে কর কর্তন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক বিজ্ঞাপন, প্রচার বা অন্য কোনো উদ্দেশ্যে খবরের কাগজ, ম্যাগাজিন, বেসরকারি টেলিভিশন চ্যানেল, বেসরকারি রেডিও স্টেশন বা অন্য কোনো ব্যক্তিকে (মিডিয়া বায়িং এজেন্ট ব্যতীত) অর্থ পরিশোধকালে বা প্রাপকের হিসাবে জমা প্রদানকালে পরিশোধযোগ্য বা পরিশোধিত অর্থের উপর ৫% (পাঁচ শতাংশ) হারে কর কর্তন করিবেন।

End of ধারা ৯২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়কর আইন, ২০২৩