ধারা ৯৬ঋণপত্রের কমিশন হিসাবে প্রাপ্ত অর্থ হইতে কর্তন
বলবৎ
অংশ ৭ কর পরিশোধ
প্রথম অধ্যায় নিবাসী হইতে কর কর্তন
ধারা ৯৬
96. ঋণপত্রের কমিশন হিসাবে প্রাপ্ত অর্থ হইতে কর্তন নিজ বা অন্য কোনো ব্যক্তির জন্য পণ্য আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ঋণপত্রের কমিশন সংগ্রহকালে, কমিশন হিসাবে প্রাপ্ত অর্থ হইতে ৫% (পাঁচ শতাংশ) কর কর্তন করিবেন।