Skip to content

এজেন্সি টু ইনোভেট (এটুআই) আইন, ২০২৩

ধারা ২৬বিদ্যমান এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর পরিসম্পদ, ইত্যাদির হেফাজত

বলবৎ

ধারা ২৬

26. বিদ্যমান এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর পরিসম্পদ, ইত্যাদির হেফাজত এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, বিদ্যমান এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর- (ক) সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এজেন্সির নিকট হস্তান্তরিত ও ন্যস্ত হইবে; (খ) সকল ঋণ, দায়-দায়িত্ব, উন্নয়ন প্রকল্প, যদি থাকে, এজেন্সির ঋণ, দায়-দায়িত্ব এবং প্রকল্প বলিয়া গণ্য হইবে; (গ) সকল অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, বিনিয়োগ, তহবিল ও স্বার্থ এজেন্সির অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, বিনিয়োগ, তহবিল ও স্বার্থ বলিয়া গণ্য হইবে এবং (ঘ) সকল চুক্তি, দলিল ও অনুমোদন এজেন্সির চুক্তি, দলিল ও অনুমোদন বলিয়া গণ্য হইবে।

End of ধারা ২৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: এজেন্সি টু ইনোভেট (এটুআই) আইন, ২০২৩