এজেন্সি টু ইনোভেট (এটুআই) আইন, ২০২৩
ধারা ৭পরিচালনা পর্ষদ গঠন
ধারা ৭
7. পরিচালনা পর্ষদ গঠন (১) পরিচালনা পর্ষদ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়: (গ) সচিব, অর্থ বিভাগ: (ঘ) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; (ঙ) সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; (চ) সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ: (ছ) সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ; (জ) সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ; (ঝ) সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস; (ঞ) সভাপতি, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; (ট) সভাপতি, ইন্টারনেট সার্ভিস প্রভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; (ঠ) সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং; (ড) সভাপতি, বাংলাদেশ কম্পিউটার সমিতি; (ঢ) ব্যবস্থাপনা পরিচালক, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড; (ণ) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন বিজ্ঞানী; (ত) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রযুক্তিবিদ; (থ) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন শিক্ষাবিদ; এবং (দ) প্রধান নির্বাহী কর্মকর্তা, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) উপধারা (১) এর দফা (ণ) হইতে (থ) এর অধীন সরকার কর্তৃক মনোনীত সদস্যগণের মধ্যে কমপক্ষে ১ (এক) জন মহিলা সদস্য হইবেন। (৩) উপধারা (১) এর দফা (ণ) হইতে (থ) তে উল্লিখিত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ০৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে সরকার, যে কোনো সময়, কারণ দর্শানো ব্যতিরেকে উক্তরূপ মনোনীত কোনো সদস্যকে তাহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে বা মনোনীত কোনো সদস্য সরকারের উদ্দেশ্যে স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।