ধারা ১৭মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর প্রয়োগ
বলবৎ
ধারা ১৭
17. মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর প্রয়োগ (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, মোবাইল কোর্ট আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৯ নং আইন) এর উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের ধারা ৩, ৫, ৬ এবং ৮ এর অধীন সংঘটিত অপরাধসমূহ, উক্ত আইনের তপশিলভুক্ত হওয়া সাপেক্ষে, মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য হইবে।