Skip to content

খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩

ধারা ১৯রহিতকরণ ও হেফাজত

বলবৎ

ধারা ১৯

19. রহিতকরণ ও হেফাজত (১) Food (Special Courts) Act, 1956 (Act No. X of 1956) এবং Foodgrains Supply (Prevention of Prejudicial Activity) Ordinance, 1979 (Ordinance No. XXVI of 1979), অতঃপর উক্ত রহিতকৃত আইন ও অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপধারা (১) এর অধীন উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, উক্ত রহিতকৃত আইন ও অধ্যাদেশের অধীন- (ক) কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা বৈধভাবে কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) দায়েরকৃত কোনো মামলা, গৃহীত কোনো কার্য বা ব্যবস্থা অনিষ্পন্ন বা চলমান থাকিলে, উহা উক্ত রহিতকৃত আইনের অধীন এইরূপভাবে নিষ্পত্তি করিতে হইবে যেন উহা রহিত হয় নাই।

End of ধারা ১৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩