Skip to content

বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩

ধারা ২সংজ্ঞা

বলবৎপ্রথম অধ্যায় প্রারম্ভিক

প্রথম অধ্যায় প্রারম্ভিক

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) ‘অগ্রাধিকার তারিখ’ অর্থ পূর্বে দাখিলকৃত আবেদনের তারিখ যাহা প্যারিস কনভেনশনের অধীন অগ্রাধিকার প্রাপ্তির অধিকারী; (খ) ‘অগ্রাধিকার দাবি’ অর্থ ধারা ৮ এর অধীন ঘোষিত অগ্রাধিকার সংক্রান্ত দাবি; (গ) ‘অধিদপ্তর’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর; (ঘ) ‘আদালত’ অর্থ Civil Courts Act, 1887 (Act No. XII of 1887) এর section 3 (a) এ উল্লিখিত Court of the District Judge; (ঙ) ‘আন্তর্জাতিক শ্রেণিবিভাগ’ অর্থ Locarno Agreement, 1968 এ উল্লিখিত Locarno Classification অনুযায়ী নির্ধারণকৃত শিল্প-নকশার আন্তর্জাতিক শ্রেণিবিভাগ; (চ) ‘দেওয়ানি কার্যবিধি’ অর্থ Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908); (ছ) ‘নির্ধারিত’ অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (জ) ‘প্যারিস কনভেনশন’ অর্থ Paris Convention for the Protection of Industrial Property, 1883; (ঝ) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঞ) ‘ব্যক্তি’ অর্থে আইনগত সত্তাবিশিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি, সমিতি, অংশীদারী কারবার বা সংঘ, সংবিধিবদ্ধ হউক বা না হউক, অন্তর্ভুক্ত হইবে; (ট) ‘মহাপরিচালক’ অর্থ অধিদপ্তরের মহাপরিচালক; (ঠ) ‘লাইসেন্সি’ অর্থ এই আইনের অধীন নিবন্ধিত কোনো শিল্প-নকশা ব্যবহারের জন্য লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যক্তি; (ড) ‘শিল্প-নকশা’ অর্থ শিল্পোৎপাদিত কোনো পণ্যের বৈশিষ্ট্যজনিত আকৃতি, রেখা, রং, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ক্যালিগ্রাফি ইত্যাদির অলংকরণের নান্দনিক দৃশ্যমানতা; (ঢ) ‘শিল্প-নকশা প্রতিনিধি’ অর্থ এই আইনের অধীন শিল্প-নকশা প্রতিনিধি হিসাবে নিবন্ধিত কোনো ব্যক্তি; (ণ) ‘শিল্প-নকশা ব্যবহার’ অর্থ নিবন্ধিত কোনো শিল্প-নকশা অঙ্গীভূত করিয়া কোনো দ্রব্য প্রস্তুত, বিক্রয়ের প্রস্তাব, বাজারে সরবরাহ বা বিক্রয় করা অথবা উক্ত সকল উদ্দেশ্যে অনুরূপ দ্রব্য আমদানি করা; (ত) ‘শিল্প-নকশা লঙ্ঘন' অর্থ ধারা ২১ এ উল্লিখিত শিল্প-নকশা লঙ্ঘন; (থ) ‘সরকার’ বলিতে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়কে বুঝাইবে; এবং (দ) ‘স্বত্বাধিকারী’ অর্থ ধারা ১২ এর অধীন নিবন্ধিত কোনো শিল্প-নকশার স্বত্বাধিকারী।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩