ধারা ২৩শিল্প-নকশা লঙ্ঘনের জন্য আদালতে মামলা দায়ের
বলবৎ
চতুর্থ অধ্যায় মালিকানা পরিবর্তন, লাইসেন্স, লঙ্ঘন ও প্রতিকার
ধারা ২৩
23. শিল্প-নকশা লঙ্ঘনের জন্য আদালতে মামলা দায়ের (১) ধারা ২২ এর উপধারা (৩) এ উল্লিখিত সময়ের মধ্যে যদি ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা না হয়, তাহা হইলে সংশ্লিষ্ট স্বত্বাধিকারী শিল্প-নকশা লঙ্ঘনকারীর বিরুদ্ধে অধিক্ষেত্রসম্পন্ন আদালতে মামলা দায়ের করিতে পারিবেন। (২) আদালত শিল্প-নকশা লঙ্ঘনের মামলায় নিম্নবর্ণিত আদেশ প্রদান করিতে পারিবে, যথা :- (ক) নিষেধাজ্ঞা জারি; (খ) ক্ষতিপূরণ প্রদান; বা (গ) অন্য কোনো প্রতিকার মঞ্জুর।